ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠকর্মীদের বিরামহীন চেষ্টাও কাজে এল না। কটকে গত কিছু দিনের টানা বৃষ্টিরই জয় হলো। টস হওয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হলো ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম ওয়ানডে। আজ সকালে অবশ্য সূর্যের হাসি উঁকি দিয়েছিল। কিন্তু টানা বৃষ্টির ধকল এখনো সয়ে উঠতে পারেনি মাঠ। আউটফিল্ড ভেজা থাকায় এ মাঠ খেলার উপযুক্ত মনে হয়নি ম্যাচ রেফারির কাছে।
রাঁচিতে সিরিজের চতুর্থ ম্যাচের অর্ধেকটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পরই শঙ্কা জেগেছিল পঞ্চম ম্যাচ একদমই না হওয়ার। শেষ পর্যন্ত মাঠ শুকোতে হেলিকপ্টার ব্যবহারও করা হয়েছিল। কিন্তু কিছুই কাজে দেয়নি। ৩০ অক্টোবর নাগপুরে সিরিজের ষষ্ঠ ওয়ানডে। ২ নভেম্বর বেঙ্গালুরুতে শেষ হবে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ। ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।