ভারত-আফগানিস্তান ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে উঠেছিল ভারত। অন্যবারের চেয়ে অনেক দুর্বল দল—সমালোচনা কম হয়নি সুনীল ছেত্রীদের নিয়ে। ফাইনালে উঠে সেই সমালোচনারই যেন জবাব দিল ছয়বারের চ্যাম্পিয়নরা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে কাল দ্বিতীয় সেমিফাইনালে অর্ণব মন্ডলের একমাত্র গোলে মালদ্বীপকে হারিয়েছে ভারত। মালদ্বীপ গতবারের মতোই এবারও বিদায় নিল শেষ চারে। ওয়েবসাইট।
ভারতের জয়ে গত দিল্লি সাফের ফাইনালেরই পুনর্মঞ্চায়ন হচ্ছে। আগামীকাল ফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান।