ভারত-আফগানিস্তান ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানের স্বপ্নযাত্রা চলছেই। এবারই প্রথম সেমিফাইনালে ওঠা যুদ্ধবিধ্বস্ত দেশটি উঠে গেছে ফাইনালে। গতকাল সেমিফাইনালে নেপালকে অতিরিক্ত সময়ে আরজুর দেওয়া একমাত্র গোলে হারিয়েছে তারা। আগামীকালের ফাইনালে তাদের দাঁড়াতে হবে স্বাগতিক ভারতের সামনে। কালকের প্রথম সেমিফাইনালে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে ভারত। ওয়েবসাইট।