ভারত এক থেকে পাঁচে
এক বছর আগেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ভারত। অবনমন ঘটতে ঘটতে এখন ভারতীয় দলের অবস্থান পঞ্চম স্থানে।গতকাল শনিবার প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমেছে মহেন্দ্র সিং ধোনির দল। ভারত নিজেদের অবস্থানটা হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। ভারতকে নিচে ঠেলে চতুর্থ স্থানটি দখল করেছে পাকিস্তান।টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা যথারীতি ধরে রেখেছে ইংল্যান্ড। তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে পরিবর্তন এসেছে। তিন থেকে দুইয়ে উঠে এসেছে অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়াকে জায়গা ছেড়ে দিয়ে তিনে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা।অবশ্য চলতি মাসেই দ্বিতীয় স্থানটা আবারও দক্ষিণ আফ্রিকার দখলে যাওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে ১৯ জুলাই থেকে শুরু হতে যাওয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে হবে দক্ষিণ আফ্রিকাকে।সর্বশেষ টেস্ট র্যাঙ্কিং:১. ইংল্যান্ড২. অস্ট্রেলিয়া৩. দক্ষিণ আফ্রিকা৪. পাকিস্তান৫. ভারত৬. শ্রীলঙ্কা৭. নিউজিল্যান্ড৮. ওয়েস্ট ইন্ডিজ৯. বাংলাদেশসূত্র: ক্রিকইনফো