ভারত এখন আর শুধু শচীননির্ভর দল নয়: ওয়াসিম
একটা সময় ছিল, যখন ভারতীয় দল মানেই ছিল শচীন টেন্ডুলকার। শচীন সাজঘরে ফেরা মানে, প্রতিপক্ষ দলে সুবাতাস। জয় যে কেবল সময়ের ব্যাপার! তবে ভারতীয় দল এখন আর শুধু শচীননির্ভর নয় বলে বিশ্বাস করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।‘আমি আমার সময়ের কথা বলতে পারি। সেটা ছিল শচীন টেন্ডুলকারের সময়। আমরা যখন শচীনকে আউট করতাম, যেন পুরো ভারতীয় দলটাই আমাদের হাতে চলে আসত। তবে এখন চিত্র ভিন্ন। প্রতিপক্ষ দলকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে হলে এখন ভারতের প্রত্যেক ব্যাটসম্যানকেই আউট করতে হয়’, ডেইলি টাইমসকে বলেন ওয়াসিম আকরাম।কিন্তু কেন ভারতীয় দল নিয়ে এতটা প্রশংসায় মেতেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। কারণটা ডারবান টেস্ট। ডারবানের মতো উইকেটে ভারত যেভাবে দক্ষিণ আফ্রিকাকে ৮৭ রানে হারিয়ে সিরিজে সমতা আনল, তাতেই মুগ্ধ তিনি। ওয়াসিম আকরাম বলেন, ডারবানের মতো উইকেটে ভারত অবিশ্বাস্য রকম ভালো খেলেছে। গোটা দল একটা ইউনিট হয়ে খেলেছে। এ দলের জন্য বিশেষ একজন ক্রিকেটারের ওপর নির্ভরশীল থাকার প্রয়োজন নেই। ওয়েবসাইট।