ভারত এগিয়ে ১৯২ রানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাই টেস্টে শক্ত অবস্থানে পৌঁছে গেছে ভারত। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দ্বি-শতক, বিরাট কোহলির শতক ও শচীন টেন্ডুলকারের ৮১ রানের সুবাদে ৫৭২ রানের বিশাল সংগ্রহ ভারতকে এগিয়ে দিয়েছে ১৯২ রানে।হাতে দুই উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করে প্রথম ঘণ্টায় ৫৭ রান যোগ করতে পেরেছে ভারত। ২২৪ রানের এক অনন্য ইনিংস খেলে আউট হয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগের দিনের অপরাজিত ভুবনেশ্বর কুমার সাজঘরে ফিরেছেন ৩৮ রান করে।অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে সফল বোলার জেমস প্যাটিনসন। ৯৬ রানের বিনিময়ে ৫টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। অফস্পিনার নাথান লায়ন তিনটি উইকেট তুলে নিলেও তিনি ছিলেন প্রচণ্ড খরুচে। তাঁর ৪৭টি ওভার থেকে ৪.৫৭ গড়ে ২১৫ রান তুলে নিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা।এর আগে প্রথম ইনিংসে ৩৮০ রানে শেষ হয় সফরকারী অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।