ভারত ও শ্রীলঙ্কা সফরের মহিলা ক্রিকেট দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল অক্টোবরে ভারত ও শ্রীলঙ্কা সফরে যাবে। এই দুই সফরের জন্য কাল ঘোষিত হয়েছে ১৮ সদস্যের দল। দলের সঙ্গে কোচ হিসেবে যাবেন মহিলা দলের ভারতীয় কোচ মমতা মাবেন। দীপু রায় চৌধুরী থাকবেন ম্যানেজার হিসেবে।৬ ও ৮ অক্টোবর সৌরাষ্ট্রের রাজকোটে সৌরাষ্ট্র মহিলা দলের বিপক্ষে দুটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এরপর কলম্বোতে শ্রীলঙ্কা মহিলা দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ১১, ১৩ ও ১৪ অক্টোবর। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবেই এই দুটি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ মহিলা দল। বাংলাদেশ দল ভারত যাবে ৪ অক্টোবর।ভারত ও শ্রীলঙ্কা সফরের দল: সালমা খাতুন, পান্না ঘোষ, আয়েশা আক্তার, শুকতারা, জাহানারা আলম, সাথিরা জাকির, ফারজানা হক, লতা মণ্ডল, রুমানা আহমেদ, সুলতানা ইয়াসমিন, চামেলী খাতুন, চম্পা চাকমা, সোহেলী আক্তার, তাহিন তাহেরা, শারমিন আক্তার, সানজিদা ইসলাম, শামীমা সুলতানা ও খাদিজা-তুল-কোবরা।