ভারত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একধাপ নিচে নেমে গেছে বিশ্বকাপজয়ী ভারত। ১১৭ পয়েন্ট নিয়ে এখন তারা তৃতীয় অবস্থানে। ১৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা।গত এক বছরে নয়টি ম্যাচে হারের স্বাদ পেয়েছে ভারত। এর মধ্যে র‌্যার্ঙ্কিংয়ের অষ্টম দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি হার ও বিশ্বকাপের গ্রুপ পর্বে একটি হারের কারণে তারা কিছু পয়েন্ট খুইয়েছে বলে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে।এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে ৫ নম্বর অবস্থানে নেমে গেলেও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি বলেছেন, ‘ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা রাখতে পেরে আমরা খুবই গর্বিত। তবে এখন এই অবস্থানটা ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দিতে হবে। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়টা আমাদের জন্য খুবই হতাশাজনক একটা ব্যাপার ছিল। কিন্তু এখন আমরা আবার শিরোপাটা পুনরুদ্ধার করতে চাই।’ পিটিআই।