ভারত ঘরের মাঠে ভয়ংকর: কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজে ৪-০ আর ওয়ানডে সিরিজে ৩-০। সর্বশেষ ইংল্যান্ড সফরে ভারতকে দু-দুবার হোয়াইটওয়াশের লজ্জায় ডোবায় স্বাগতিকেরা। তবে ভারতের মাটিতে আসন্ন সিরিজে নিজেদের ফেবারিট ভাবা নয়, বরং মহেন্দ্র সিং ধোনির দলকে ভয়ংকর হিসেবে দেখছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক অ্যালিস্টার কুক।‘ফেবারিট তকমা নিয়ে ভাবছি না আমি। এই সিরিজটা হবে ভিন্ন এক চ্যালেঞ্জের। ইংল্যান্ডে কী হয়েছে, আর এখানে কী ঘটবে, দুয়ের মধ্যে কোনো সম্পর্ক দেখি না আমি। ভারত ঐতিহাসিকভাবে ঘরের মাঠে ভয়ংকর’—ভারতে আসার এক দিন পর আজ বুধবার বলেছেন অ্যালিস্টার কুক।ইংল্যান্ড সফরে ভারতের মূল সমস্যা ছিল ক্রিকেটারদের ইনজুরি। সেই সমস্যা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি ভারতীয় দল। ইনজুরির সঙ্গে লড়ছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, জহির খান, যুবরাজ সিং, রোহিত শর্মা, মুনাফ প্যাটেল ও ইশান্ত শর্মা!ইনজুরির তালিকায় থাকা ক্রিকেটারদের নামই সাক্ষ্য দেয়, ১৪ অক্টোবর থেকে শুরু হতে হওয়া সিরিজে অনভিজ্ঞ-তরুণেরাই ভরসা ভারতের। ভারতীয় তরুণদের অবশ্য ‘অনভিজ্ঞ’ হিসেবে দেখছেন না ইংল্যান্ড অধিনায়ক। কুক বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ওরা অনভিজ্ঞ হতে পারে, কিন্তু স্থানীয় কন্ডিশনে ওরা অভিজ্ঞ। আর অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।’ ওয়েবসাইট।