ভারত দিনশেষে এগিয়ে ১৬ রানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহালি টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ১৬ রানে এগিয়ে স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪০৮ রানের জবাবে ৪৯৯ রানে অলআউট হয় ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৭৫ রান।অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ ৫৩ ও নাথান লায়ন ৪ রানে অপরাজিত আছেন। ডেভিড ওয়ার্নার ২, এড কোয়ান ৮ ও স্টিফেন স্মিথ ৫ রানে সাজঘরে ফিরেছেন। ভারতের হয়ে তিনটি উইকেটই নেন ভুবনেশ্বর কুমার।টেস্ট অভিষেকে তাক লাগিয়ে দিয়েছেন শিখর ধাওয়ান। অভিষেক টেস্টে ৮৫ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তো গড়েছেনই, সম্ভাবনা জাগিয়েছিলেন ভারতের ইতিহাসে অভিষেকে প্রথম ডাবল সেঞ্চুরিরও। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেছে ধাওয়ানের। আজ ১৮৫ রান নিয়ে ব্যাট করতে নেমে ফিরে গেছেন ব্যক্তিগত সংগ্রহে মাত্র দুই রান যোগ করে।টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন মুরালি বিজয়। তিনি আউট হন ১৫৩ রান করে। ধাওয়ান-বিজয় ছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কিছুটা সফলতা পেয়েছেন কেবল শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। বাকিরা শুধু আসা-যাওয়ার খেলা খেলেন। শচীন করেন ৩৭ রান। একপ্রান্ত আগলে রেখে ৬৭ রানে অপরাজিত থাকেন কোহলি।অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন পিটার সিডল। ৭১ রানের বিনিময়ে পাঁচটি উইকেট শিকার করেন তিনি। দুটি উইকেট নেন মিচেল স্টার্ক।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪০৮/১০স্টার্ক ৯৯, স্মিথ ৯২, কোয়ান ৮৬, ওয়ার্নার ৭১ইশান্ত ৩/৭২, জাদেজা ৩/৭৭ভারত প্রথম ইনিংস: ৪৯৯/১০ধাওয়ান ১৮৭, বিজয় ১৫৩, কোহলি ৬৭*সিডল ৫/৭১, স্টার্ক ২/৭৪অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৭৫/৩(চতুর্থ দিনের খেলা শেষে)হিউজ ৫৩*, কোয়ান ৮, লায়ন ৪*ভুবনেশ্বর ৩/২৫টস: অস্ট্রেলিয়া।সূত্র: ক্রিকইনফো।