প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস ট্রফিতে এ নিয়ে চতুর্থবারের মতো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আগের তিন দেখায় পাকিস্তান ২-১ ব্যবধানে এগিয়ে।
ষষ্ঠ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আসা শোয়েব মালিকই দুই দলের মধ্যে একমাত্র খেলোয়াড়, যিনি আগের তিন ম্যাচেই খেলেছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে একমাত্র সেঞ্চুরিটাও তাঁর।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে কোনো বোলার ৫ উইকেট নিতে পারেননি। ৪ উইকেট করে নিয়েছেন তিনজন আশিস নেহরা (৪/৫৫, ২০০৯), নাভেদ-উল-হাসান (৪/২৫, ২০০৪), শোয়েব আকতার (৪/৩৬, ২০০৪)।
চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলের সর্বশেষ ম্যাচে (২০১৩ সালে) খেলেছেন এমন খেলোয়াড় ভারতের এই দলে আছেন ৯ জন, পাকিস্তানে ৩ জন।
ম্যাচ ১২৭
ভারত জয়ী৫১
পাকিস্তান জয়ী৭২
পরি.৪