চেষ্টাটা অনেক আগে থেকেই করে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহালিতে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দিয়ে সেই চেষ্টায় নতুন মাত্রা যোগ হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। তবে শিগগির চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ শুরু হওয়া নিয়ে আশাবাদী পিসিবি।‘আমরা এখন পর্যন্ত ভারতীয়দের সঙ্গে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করিনি। তবে জুনে অনুষ্ঠেয় এক বৈঠকে ইতিবাচক কিছু পাওয়ার আশা করছি’—পিটিআইকে বলেছেন পিসিবির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা।পাকিস্তানের এই প্রত্যাশার ভিত যে ভারত-পাকিস্তান বিশ্বকাপ সেমিফাইনাল, তা স্পষ্ট হয়েছে পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদের কথায়, ‘হ্যাঁ, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ শুরু হওয়ার প্রত্যাশা করছি আমরা। কারণ, মোহালিতে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি ছিল খুব ইতিবাচক।’ ওয়েবসাইট।