ভারত-পাকিস্তান ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান ফাইনালই দেখছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। কাল সেমিফাইনালে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বীরা। দুবাইয়ে শ্রীলঙ্কাকে (২২৩/৮) ৩ উইকেটে হারিয়েছে ভারত (২২৪/৭)। পাঁচ বল বাকি থাকতে জিতেছে ভারতীয়রা। শারজায় ১০ বল হাতে রেখে আফগানিস্তানকে (১৯৬) ২ উইকেটে হারিয়েছে পাকিস্তান (১৯৯/৮)। হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের লেগ স্পিনার কারামাত আলী। আগামীকাল শারজায় ফাইনাল। ওয়েবসাইট।