ভারত-পাকিস্তান ফাইনাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে জিওফ লসন বলেছেন। এবার বললেন পাকিস্তানের আরেক সাবেক কোচ জাভেদ মিয়াঁদাদ। শুধু বলেই থামছেন না, পাকিস্তানের সাবেক অধিনায়ক আত্মবিশ্বাসী যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ফাইনালই হবে। ‘বড়ে মিয়াঁ’র এই ভবিষ্যদ্বাণী পরশু ভারতের কাছে প্রথম ম্যাচে পাকিস্তান হেরে যাওয়ার পর!
পাকিস্তান টুর্নামেন্ট শুরু করেছে ভারতের কাছে ৭ উইকেটের হার দিয়ে। কিন্তু ওই একপেশে হারও মিয়াঁদাদের আত্মবিশ্বাসকে টলাতে পারছে না, ‘ভারতের কাছে পাকিস্তানের হারের কারণ তারা ভালো ব্যাট করতে পারেনি। তবে মনে রাখতে হবে তারা এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। আমরা এখনো ভারত-পাকিস্তান ফাইনালই দেখতে পারি।’
সুপার টেনের প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। মানে প্রতিটি দলের চারটি করে ম্যাচ। পিটিআইকে মিয়াঁদাদ তাই বলছেন, টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী একটা-দুটি হারের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, ‘পাকিস্তানের আরও তিনটি ম্যাচ আছে এবং তাদের গ্রুপ থেকে পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া যেকোনো দলই সেমিফাইনালে উঠতে পারে।’ প্রথম ম্যাচে হারের জন্য মিয়াঁদাদ ঠিকই সমালোচনা করেছেন অধিনায়ক হাফিজের। ওয়েবসাইট।