প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ এক সেঞ্চুরি করে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ফাইনালে তুললেন অধিনায়ক উন্মুক্ত চাঁদ। কাল কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছেন ভারতীয় তরুণেরা। ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করা দলটির জয়ের ভিত্তি গড়ে দেয় চাঁদ ও বিজয় জোলের ১০৫ রানের তৃতীয় উইকেট জুটি। চাঁদ করেছেন ১১৬ রান। আগামীকাল ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। পরশু প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ১৫১ রানে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তাদের করা ২৯৬ রানের জবাবে ১৪৫ রানে অলআউট হয় বাংলাদেশের ‘ঘাতক’ আফগানিস্তান। ওয়েবসাইট।