ভারত-পাকিস্তান বিশ্বকাপ সেমিফাইনাল পাতানো ছিল!
গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি পাতানো ছিল বলে খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদপত্র ‘সানডে টাইমস’।পত্রিকাটির দাবি, আন্তর্জাতিক ক্রিকেটের বাজির অংশ হিসেবে ক্রিকেটারদের লাখ লাখ পাউন্ড প্রস্তাব দেওয়ার প্রমাণ তাদের কাছে রয়েছে। এর মধ্যে ভারত-পাকিস্তানের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচটিও রয়েছে।খবরে বলা হয়, সানডে টাইমসের দেওয়া তথ্যের ভিত্তিতে ইংলিশ কাউন্টি ও আন্তর্জাতিক ম্যাচে পাতানো খেলা নিয়ে তদন্তে নামতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।ম্যাচ পাতানো সম্পর্কে তথ্য দেওয়ায় ‘সানডে টাইমস’-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইসিসির একজন মুখপাত্র বলেছেন, ‘এই তথ্যগুলো সরবরাহ করায় আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। শিগিগর এ ব্যাপারে তদন্তে নামবে আইসিসি।’ওই মুখপাত্র বলেন, ক্রিকেটে বাজি দিন দিন বেড়েই চলেছে। প্রতিটি ম্যাচে লাল লাখ ডলার বাজি ধরা হয়। বাজির কারণে ম্যাচের ফল প্রভাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।