ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হতে বিলম্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার ইডেন গার্ডেনের আউটফিল্ড ভেজা থাকার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তানের মধ্যকার আজকের ম্যাচটি শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। বাংলাদেশ সময় আজ শনিবার রাত আটটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।
যদিও গ্রাউন্ডসম্যানরা মাঠ থেকে সব ধরনের কভার সরিয়ে নিয়েছেন। তবে ম্যাচ কখন শুরু হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
নির্দিষ্ট সময়ে ম্যাচ শুরু না হওয়ায় কিছু ওভার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।