ভারত-পাকিস্তান যুগ্ম চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ বলে ১ রান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপটা নিজেদের হাতেই দেখছিল ভারতের তরুণেরা। কিন্তু শেষ বলটাকে মিডঅফে ঠেলেও একটি রান নিতে পারলেন না আগের বলেই চার মেরে স্কোর সমান করা আট নম্বর ব্যাটসম্যান রুশ কালারিয়া। আর তাই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপাটা পাকিস্তানের (২৮২/৯) সঙ্গে ভাগাভাগিই করতে হলো ভারতকে (২৮২/৮)। এর আগে এই কালারিয়াই তাঁর মিডিয়াম পেসে পাকিস্তানের ৫ উইকেট নেন ৩৭ রানে। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচটা ১ রানে জিতেছিল পাকিস্তান। ফাইনালটাও দেখল রুদ্ধশ্বাস সমাপ্তি। ওপেনার সামি আসলামের ১৩৪ রান পাকিস্তানকে নিয়ে যায় ২৮২ রানে। ভারতের হয়ে জবাবটা দেন ওপেনার ও অধিনায়ক উন্মুক্ত চাঁদ (১২১)। ছয় ওভার বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখে ভারতের দরকার ছিল মাত্র ৩৬ রান। শেষ ওভারের চতুর্থ বলে চাঁদ আউট হওয়ার পর ভারতের প্রয়োজন হয় ২ বলে ৫ রান। ওয়েবসাইট।