ভারত-পাকিস্তান সিরিজ ইংল্যান্ডে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরফ তো আপাতত গলল। পাঁচ বছর পর আবার শুরু হতে যাচ্ছে ভারত-পাকিস্তান সিরিজ। কিন্তু এই সিরিজের পরই আবার থমকে যাবে না তো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেট? প্রশ্নটা তুলে দিচ্ছে বাস্তবতাই। লাহোর হামলার পর থেকেই পাকিস্তান সফরে যাচ্ছে না দলগুলো। ভারতের যাওয়ার তো প্রশ্নই ওঠে না। ভারত আবার নিরপেক্ষ ভেন্যুতেও খেলতে চায় না। পরের সিরিজটা নিয়ে জটিলতার শঙ্কা তাই থাকছেই। তবে আশার খবরও আছে। নিরপেক্ষ ভেন্যুতে খেলা নিয়ে নাকি খানিকটা মন গলেছে বিসিসিআইয়ের। ভারত-পাকিস্তানের পরবর্তী সিরিজ হতে পারে ইংল্যান্ডে। এমনিতে ঘরের বাইরে পাকিস্তান একরকম ঘর বানিয়ে ফেলেছে দুবাই-আবুধাবিকে। তবে জুয়াড়িদের স্বর্গরাজ্য বলে মধ্যপ্রাচ্যে খেলতে কোনোভাবেই রাজি নয় ভারত। ইংল্যান্ডে মাঠগুলো দারুণ, নিরপেক্ষ সিরিজ নিয়ে ইসিবির নীতিও ভালো, টিভি সম্প্রচারের সুবিধা, নিরাপত্তা সমস্যা নেই। প্রবাসী ভারতীয়-পাকিস্তানিদেরও অভাব নেই। সব মিলিয়ে ইংল্যান্ড সুবিধাজনক সবদিক থেকেই। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পাকিস্তানের ‘হোম’ ছিল ইংল্যান্ড। ওয়েবসাইট।