ভারত-পাকিস্তান সিরিজ ইংল্যান্ডে নয়
ভারতকে নিয়ে পাকিস্তানের সিরিজ আয়োজন হঠাত্ করেই ধাক্কা খেল। ইংল্যান্ডকে ‘হোম’ ভেন্যু করার পরিকল্পনা ছিল পাকিস্তানের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট নিশ্চিত করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রতীক্ষিত সিরিজটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে না।গতকাল শনিবার বাট বলেন, ইংল্যান্ডে আমরা সিরিজ আয়োজন করতে পারি না। কারণ, আগামী বছর ওখানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া বা শ্রীলঙ্কায় সিরিজটি আয়োজন করা যেতে পারে। কোথায় সিরিজ অনুষ্ঠিত হবে, এ সিদ্ধান্ত দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।’২০০৭ সালে সর্বশেষ ভারত সফর করেছিল পাকিস্তান। পরের বছর পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে ওই সফর বাতিল করে ভারত। এরপর পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয়নি ভারতীয় দল। কিন্তু পাকিস্তান সব সময়ই ভারতের সঙ্গে সিরিজে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে এসেছে।ইজাজ বাট বলেন, ‘আমরা সব সময় বলেছি, ভারতের মাটিতে খেলতে চাই। ওয়ানডে সিরিজ খেলতে ভারতকেও আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সিদ্ধান্তটা ভারতের ওপরই ছেড়ে দিয়েছি আমরা।’ ওয়েবসাইট।