ভারত-পাকিস্তান সিরিজ শুরু হচ্ছে আবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরফ গলতে শুরু করেছে বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই। আকস্মিকভাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও বেশ ইতিবাচক উন্নতি হয়েছে ওই সময়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে ভারতে ওই সেমিফাইনাল দেখতে গিয়েই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আবারও ভারত-পাকিস্তান সিরিজ শুরুর উদ্যোগ নেন। ভারতের পক্ষ থেকেও মিলেছে ইতিবাচক সাড়া। আগামী বছর থেকেই আবারও শুরু হতে পারে ভারত-পাকিস্তান সিরিজ।বৈরী দুই দেশের সম্পর্কের দুষ্ট ছায়া সব সময়ই ক্রিকেটীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে। ১৯৯৯ সালে যেমন ১০ বছর পর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ হয়। এর পর থেকে নিয়মিত সিরিজ হলেও মুম্বাইয়ের সন্ত্রাসী হামলা পাল্টে দেয় দৃশ্যপট। ২০০৭ সালে সর্বশেষ ভারত সফর করে গিয়েছিল পাকিস্তান।এবার অন্তত আবার ১০ বছরের জন্য হয়তো অপেক্ষা করতে হচ্ছে না। গত বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা জানান, সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে সিরিজ আয়োজনের। বোর্ডের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। যদিও ২০১২-এর মার্চের আগ পর্যন্ত ভারতের ব্যস্ত সূচি। তার আগে সিরিজ আয়োজন সম্ভব হবে না বলে মনে করছেন কেউ কেউ। ওয়েবসাইট।