ভারত-পাকিস্তান সিরিজ শুরুর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে ভারত সফর করেছিল পাকিস্তান। এর পর থেকে কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয়নি ভারত ও পাকিস্তান। তবে ক্রিকেটের স্বার্থে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ আবারও শুরু করার সুপারিশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।হংকংয়ে গত সপ্তাহে সমাপ্ত হয় আইসিসির নির্বাহী কমিটির বার্ষিক বৈঠক। ওই বৈঠকে ৩৮ পৃষ্ঠার এক প্রতিবেদন উপস্থাপন করে আইসিসির পাকিস্তানবিষয়ক টাস্ক টিম (পিটিটি)। ওই প্রতিবেদনে বলা হয়, ইন্দো-পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট। কারণ এই সিরিজ নিয়ে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রবল আগ্রহ। দুই দেশের সরকারের উচিত, ক্রিকেটের স্বার্থে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা।প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাঠামো আগা-গোড়া বদলাতে হবে। ক্রিকেটকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড যেভাবে চলছে, সেভাবে আধুনিক কোনো ক্রীড়া প্রশাসন চলতে পারে না। ওয়েবসাইট।