ভারত-পাকিস্তান সিরিজকে স্বাগত কপিল-ইনজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর আবারও শুরু হচ্ছে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ। পুরো ক্রিকেট-বিশ্বই উন্মুখ হয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখতে। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের নতুন সূচনাকে স্বাগত জানাচ্ছেন সবাই। কাল যেমন স্বাগত জানালেন দুই দেশের সাবেক দুই অধিনায়ক কপিল দেব ও ইনজামাম-উল হক।ক্রিকেট সম্পর্ক পুনরুদ্ধারকে ‘একটি ভালো পদক্ষেপ’ উল্লেখ করে কপিল দেব বলেছেন, ‘দয়া করে খেলাধুলায় রাজনীতি টেনে আনবেন না।’ সময় কত কিছুই না বদলে দেয়! ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় এই কপিল দেবই রমিজ রাজার বক্তব্য প্রত্যাখ্যান করেছিলেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে বলেছিলেন, ‘ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশাবেন না।’অন্যদিকে ইনজামাম-উল হক সিরিজটাকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে গুরুত্ব দিয়েছেন। সাবেক পাকিস্তানি অধিনায়ক বলেছেন, তিনি সব সময়ই ভারতের সঙ্গে খেলাটাকে গুরুত্ব দিতেন, ‘ভারতের সঙ্গে খেলাটার গুরুত্ব সব সময়ই বেশি। এ ছাড়া এটা দুই দেশের মানুষের জন্যই আনন্দদায়ক ঘটনা।’ইনজামাম এখন চাইছেন চালু হোক দুই দেশের টেস্ট সিরিজ, ‘আমি খুশি হব, যদি দেশ দুটি খুব শিগগির পূর্ণ টেস্ট সিরিজ খেলে এবং ওটাকে বিশেষ মর্যাদা দেয়। দুই দেশের বিখ্যাত দুই ক্রিকেটারের নামে সিরিজটার নামকরণ করা হলে লোকজনের মধ্যে আগ্রহটা বাড়বে।’ ওয়েবসাইট।