ভারত-পাকিস্তানের নারী ক্রিকেট দল আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময়ই কাটাবেন বাংলাদেশে নারী ক্রিকেটাররা। সিরিজ খেলতে যে বাংলাদেশে আসছে পাকিস্তান ও ভারতের নারী ক্রিকেট দল। পাকিস্তান আসছে আগে। ২ মার্চ ঢাকা এসে পরদিন দলটি কক্সবাজারে যাবে বাংলাদেশের সঙ্গে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। ওয়ানডে দুটি ৪ ও ৬ মার্চ। টি-টোয়েন্টি ৮ ও ১৫ মার্চ। পাকিস্তানের বিপক্ষে এই দুটি টি-টোয়েন্টির মাঝেই ভারতের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সালমাদের। ৯, ১১ ও ১৩ হবে ম্যাচ তিনটি। সবগুলো ম্যাচই হবে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।