ভারত-পাকিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ ও ৮ জুন লন্ডনে ভারত ও পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ দুটি স্থগিত ঘোষণা করা হয়েছে।আয়োজনকারী ভারতীয় প্রতিষ্ঠান ‘সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ’ আজ মঙ্গলবার জানিয়েছে, অনিবার্য কারণে ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ম্যাচ স্থগিত হওয়ায় আগামীকাল শুরু হতে যাওয়া ফুটবলারদের ক্যাম্পও স্থগিত করা হয়েছে। ৩৪ জন ফুটবলার নিয়ে ক্যাম্পটি শুরু হওয়ার কথা ছিল।