ভারত-পাকিস্তানের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় অনুষ্ঠানরত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে কালকের খেলায় অস্ট্রেলিয়া ৮ উইকেটে ভারতকে এবং ইংল্যান্ড ৪৩ রানে পাকিস্তানকে হারিয়েছে। গলে প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে করে ১০৪ রান। ৮ উইকেট আর ১৬ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়ার মেয়েরা। একই মাঠে অন্য খেলায় ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেটে করেছিল ১৩৩ রান। পাকিস্তানের প্রমীলা দল ১৯.৪ ওভারে অলআউট হয়ে যায় ৯০ রানে। ক্রিকইনফো।