ভারত ফিরে পেল শীর্ষস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের পর আবারও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ফিরে পেয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুটি ম্যাচ জেতার পর র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে আসে মহেন্দ্র সিং ধোনির দল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।ভারতের শীর্ষস্থান ফিরে পাওয়ার পেছনে অবশ্য দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক ব্যর্থতার একটা বড় ভূমিকা আছে। এর আগের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটা হেরেই নিজেদের সর্বনাশ করেছে। অপরদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুটি ম্যাচে বড় ব্যবধানে জিতে প্রোটিয়াদের টপকে শীর্ষস্থানটা দখল করে নিয়েছে ভারত।এদিকে,ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় দিয়ে কিছুদিনের জন্য র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যেতে পেরেছিল ইংল্যান্ড। কিন্তু এখন আবার ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে তাদের। ভারতের সঙ্গে ইংল্যান্ডের পয়েন্টের ব্যবধান মাত্র এক। দক্ষিণ আফ্রিকা অবশ্য ভারতের চেয়ে পিছিয়ে আছে তিন পয়েন্টের ব্যবধানে। তাদের পয়েন্ট ১১৬। টাইমস নিউজ নেটওয়ার্ক