ভারত বাংলাদেশের মতো খেলেছে: বয়কট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ বয়কট বলেছেন, ট্রেন্টব্রিজ টেস্টের খেলা দেখে মাঝেমধ্যে মনে হয়েছে, ভারত বাংলাদেশের মতো খেলেছে। দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় নিজের কলামে বয়কট এ কথা লিখেছেন।আগামী ১০ আগস্ট এজবাস্টন টেস্টেও ইংল্যান্ডের জয়ের আশা করেছেন সাবেক এই অধিনায়ক। পত্রিকাটিতে বয়কট লিখেছেন, পরের টেস্টে ভারতের উন্নতির সম্ভাবনা খুবই কম এবং তাদের প্রতিপক্ষকে এবার যথেষ্ট শক্তিশালী ইউনিট হিসেবে লক্ষ করা যাচ্ছে।বয়কট আরও লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না, ভারত কীভাবে এই পরাজয় থেকে বেরিয়ে এসে ইংল্যান্ডকে বধ করবে। যে খেলোয়াড়কেই তারা দলভুক্ত করুক না কেন, এতে কোনো পরিবর্তন হবে না। ভারতীয় ব্যাটসম্যানরা কখনোই শর্ট বলে অভ্যস্ত নয়। এ ছাড়া ইংল্যান্ডের বোলারদের মতো ভারতীয় বোলারদের পেস কিংবা গভীরতা কোনোটাই নেই। সে কারণেই ইংল্যান্ডের সব ভক্তকে স্ট্রাউস বাহিনীর আরেকটি জয় দেখার জন্য এজবাস্টনে আমন্ত্রণ জানাচ্ছি।’ট্রেন্টব্রিজ টেস্টে ভারতের গ্রাউন্ড ফিল্ডিং ছিল বিচ্ছিন্ন, বোলিংতো যাচ্ছেতাই এবং সব মিলিয়ে পুরো ম্যাচেই ছিল পরিকল্পনার অভাব। ফিল্ডারদের অবস্থানও ঠিক ছিল না। প্রথম ইনিংসে দ্রাবিড় এবং দ্বিতীয় ইনিংসে শচীন ছাড়া তাদের ব্যাটিং ছিল একেবারেই বাজে।