ভারত ম্যাচ নিয়ে রোমাঞ্চিত স্ট্রাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু নাগপুরে হল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জিতলেও ইংল্যান্ডের বোলিং-ফিল্ডিং হয়েছে খুবই বাজে। অ্যান্ড্রু স্ট্রাউসের বিশ্বাস, দুর্বল বোলিং-ফিল্ডিংয়ের কারণে প্রত্যাশার চেয়েও ৩০-৪০টি রান বেশি করে হল্যান্ড। এটাই ইংল্যান্ড অধিনায়ককে হতাশ করেছে।তবে হতাশার মধ্যেও স্ট্রাউস খুঁজে নিয়েছেন একটা ভালো দিক। বাঁহাতি এই ওপেনারের আশা, মাঠের এই দৈন্য পরের ম্যাচের প্রতিপক্ষ ভারতকে একটা ভুল বার্তা দিয়েছে। এখন হল্যান্ড ম্যাচের ইংল্যান্ডকে দেখে ধোনির ভারত তাদের হালকাভাবে নিলেই হয়ে গেল! সুযোগটা কাজে লাগিয়ে জয় ঘরে তোলা যাবে। ইংল্যান্ডের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। হল্যান্ড ম্যাচের পর রোববারের ম্যাচ নিয়ে স্ট্রাউস বলেছেন, ‘এই পারফরম্যান্সের পর আশা করি, ভারত আমাদের হালকাভাবে নেবে।’তবে নরমসরম কথার পর হুংকারও ছেড়েছেন স্ট্রাউস, ‘সাধারণত ভালো দলের বিপক্ষে ম্যাচেই আমরা জেগে উঠি। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে খেলার জন্য আমরা খুবই রোমাঞ্চিত।’দুই শিরোপাপ্রত্যাশীর দ্বৈরথ। সুতরাং রোববারের ম্যাচের বারুদ উত্তেজনা এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট।