ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ‘টাই’
কমনওয়েলথ ব্যাংক সিরিজের পঞ্চম ম্যাচে জয় পায়নি ভারত। জেতেনি প্রতিপক্ষ শ্রীলঙ্কাও। টস জিতে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা ৯ উইকেটে ২৩৬ রান তুলেছিল। জবাবে ৯ উইকেট হারিয়েই শ্রীলঙ্কার সমান ২৩৬ রান সংগ্রহ করে ভারত। এর ফল—ম্যাচ টাই।অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচে ৯২ রানে আউট হয়েছিলেন গৌতম গম্ভীর। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান আউট হন ব্যক্তিগত ৯১ রানে। টানা দুই ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তা না পাওয়ায় আক্ষেপে পোড়ারই কথা গম্ভীরের। তবে আজ তাঁর আক্ষেপটা একটু বেশিই হচ্ছে, এটা বলে দেওয়া যায়। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে অগের ম্যাচে জয় পেয়েছিল ভারত। আজ যে জয়ও এল না! সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ২৩৬/৯ (৫০ ওভার)চাণ্ডিমাল ৮১, জয়াবর্ধনে ৪৩বিনয় ৪৬/৩, অশ্বিন ৩০/২শ্রীলঙ্কা: ২৩৬/৯ (৫০ ওভার)গম্ভীর ৯১, ধোনি ৫৮*মালিঙ্গা ৫৩/২, পেরেরা ৪৫/২টস: শ্রীলঙ্কাফল: ম্যাচ টাইসূত্র: ওয়েবসাইট।