ভারত সফরে গতিতেই ভরসা পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ভারত সফরে গতিতেই ভরসা রাখতে চাইছে পাকিস্তানি থিংক ট্যাংক। ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হক ও টি-টোয়েন্টির মোহাম্মদ হাফিজ মনে করেন, পাকিস্তানি পেসারদের ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সব ক্ষমতাই আছে।মোহাম্মদ হাফিজ বিশ্বাস করেন, এই সিরিজের জন্য দলে যেসব পেসারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁরা ভারতীয় ব্যাটিংকে তাদের মাঠেই পর্যুদস্ত করতে পারেন।তিনি টি-টোয়েন্টি দলের নতুন পেসার মোহাম্মদ ইরফানকে ভারত সফরে ‘চমক’ হিসেবে অভিহিত করেন।মিসবাহ মনে করেন, যেহেতু ভারতের বিপক্ষে এই সিরিজে প্রত্যেকেই পাখির চোখ রাখবেন, তাই এই সিরিজে ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে নতুন পেসাররা দলে স্থায়ী জায়গা করে নিতে পারেন।ভারত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা দুটি দল ঘোষণা করেছেন পাকিস্তানি নির্বাচকেরা। এই দুই দলে আছেন উমর গুল, জুনাইদ খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান, আনোয়ার আলী, আসাদ আলী ও সোহেল তানভীরের মতো পেসাররা। তবে উমর গুল, সোহেল তানভীর ও ওয়াহাব রিয়াজ ছাড়া বাকি পেসাররা নতুন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ও বিভিন্ন বয়সভিত্তিক দলে দারুণ পারফর্ম করেই তাঁরা মূল দলে জায়গা করে নিয়েছেন।দল নিয়ে সন্তুষ্ট মোহাম্মদ হাফিজ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আসন্ন ভারত সফরে পাকিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটের সিরিজেই ভারতকে হারাবে। তবে হাফিজের মতো অতটা সরাসরি না বলে মিসবাহ মনে করেন, ভারতের বিপক্ষে সিরিজে সব সময়ই চাপ ঘিরে রাখে দুই দলকে। তিনি বলেন, পেশাদার খেলোয়াড় হিসেবে এই চাপ সামলে পাকিস্তানি খেলোয়াড়েরা সিরিজে ইতিবাচক ফল নিয়ে আসবে বলেই মনে করেন মিসবাহ।শহীদ আফ্রিদি ও আবদুল রাজ্জাককে দল থেকে বাদ দেওয়ার পেছনে অধিনায়কের সিদ্ধান্ত কোনো বিষয় নয় বলেই মনে করেন মিসবাহ। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত একসঙ্গে বসেই নেওয়া হয়।হাফিজ জানান, রাজ্জাককে বাদ দেওয়ার পেছনে কোনো ষড়যন্ত্র নেই। তিনি বলেন, ‘রাজ্জাকের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে নির্বাচকেরা ভারতের কন্ডিশন বিবেচনায় রেখেই দল নির্বাচন করেছেন। এখানে কোনো ষড়যন্ত্র বা অন্য কিছু কাজ করেনি বলেই মনে করি আমি।’ ইএসপিএন।