ভারত সফরের মহিলা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ মার্চ ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ মহিলা দল। সফরে ভারতের মহিলা দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। দুই সপ্তাহের এ সফরের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।২, ৪ ও ৫ এপ্রিল তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে বরোদায়। ওয়ানডেগুলো হবে আহমেদাবাদে। প্রথম ওয়ানডে ৮ এপ্রিল। ১০ ও ১২ এপ্রিল হবে শেষ দুটি ওয়ানডে। বাংলাদেশ মহিলা দল দেশে ফিরবে ১৩ এপ্রিল।১৫ সদস্যের মহিলা দল: সালমা খাতুন, আয়েশা আক্তার, পান্না ঘোষ, লতা মণ্ডল, ফারজানা হক, জাহানারা আলম, রুমানা আহমেদ, নুজহাত তাসনিম, আয়েশা রহমান, সুলতানা ইয়াসমিন, রিতু মনি, সোহেলী আক্তার, তাজিয়া আক্তার, শাহনাজ পারভীন ও ফাহিমা খাতুন। স্ট্যান্ডবাই: শায়লা শারমীন, সাথিরা জাকির, সাবিকুন নাহার, লিলি রানী ও রিফাত আরা।