ভারত সফরের মহিলা দল আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি থেকে খবরটা জানা গিয়েছিল আগেই। কাল ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) নিশ্চিত করল বাংলাদেশ মহিলা দলের ভারত সফর। আগামী মাসে অনুষ্ঠেয় এই সফরে বাংলাদেশের মেয়েরা ভারতের মহিলা দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।সচিব সঞ্জয় জাগদালে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাল বাংলাদেশ মহিলা দলের ভারত সফরের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। ২, ৪ ও ৫ এপ্রিল সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে বরোদায়। ৮ এপ্রিল আহমেদাবাদে প্রথম ওয়ানডে ম্যাচ। একই ভেন্যুতে শেষ দুটি ওয়ানডে হবে ১০ ও ১২ এপ্রিল।ভারত সফর সামনে রেখে শ্রীলঙ্কান কোচ ওশাদি বীরাসিঙ্গের তত্ত্বাবধানে মিরপুরের একাডেমি মাঠে ১৮ মার্চ থেকে শুরু হয়ে গেছে মেয়েদের অনুশীলন। অনুশীলন ক্যাম্পে আছেন ভারতীয় কোচ মমতা মাবেনও। প্রধান নির্বাচক আকরাম খান জানিয়েছেন, ২৬ জনের প্রাথমিক দল থেকে আগামী সপ্তাহের শুরুতেই ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।