ভারত সিরিজের টিকিট আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই শুরু হচ্ছে তিন ওয়ানডের বাংলাদেশ-ভারত সিরিজ। সুরেশ রায়নার ভারতীয় দল সিরিজটি খেলতে ঢাকায় চলে আসবে কালই। তার আগে আজ থেকে শুরু হবে সিরিজের টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ধানমন্ডি, বিজয়নগর, বসুন্ধরা, উত্তরা ও মিরপুর সড়ক শাখায়। টিকিট কেনা যাবে ইউক্যাশের মাধ্যমেও।
শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ১৫০ টাকা, পূর্ব গ্যালারি ১০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা ও বিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর) ৩০০০ টাকা করে। ১৫, ১৭ ও ১৯ জুন সিরিজের তিনটি ম্যাচই দিবারাত্রির, ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম৷