ভারত স্বপ্নের একটি দল: অমরনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভারতের জন্য এবারের বিশ্বকাপ এক সুবর্ন সুযোগ। বিশ্বকাপের শিরোপা জয়ে এর চেয়ে ভালো দল ভারত তৈরী করতে পারবেনা। বলতে পারেন স্বপ্নের একটা দল নিয়েই ভারত উপসহাদেশের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে মাঠে লড়তে নামবে। দলটি অভিজ্ঞতা ও তারুণ্যের চমত্কার একটি মিশেল।’-কথাগুলো ১৯৮৩’র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সেরা পারফরমার মহিন্দর অমরনাথের। যাঁর অলরাউন্ড পারফরম্যান্সই ভারতের হাতে সাতাশ বছর আগে এনে দিয়েছিল ক্রিকেটের সবচেয়ে বড় শিরোপাটি। ইতিহাসে, তিনি একজন সুবিখ্যাত ব্যাটসম্যান হিসেবে পরিচিত হলেও ৮৩’র বিশ্বকাপের ফাইনালে তিনি বল হাতেই ভেঙে দিয়েছিলেন অজেয় ক্যারিবীয় দলেও সব দর্প, সব অহঙ্কার।ঘরের মাঠে বিশ্বকাপ নিয়ে নিজের চিন্তা তুলে ধরতে গিয়ে ভারতের অন্যতম শীর্ষ দৈনিক হিন্দুস্তান টাইমসকে তিনি বলেছেন, বিশ্বকাপে বিখ্যাত নামের চেয়েও একটি নির্দিষ্ট দিনে দলের খেলোয়াড়দের পারফরম্যান্সই বেশি প্রভাব বিস্তার করে।’ ভারতীয় দলটিতে তারকার সমাবেশ কিছুটা হলেও ভাবাচ্ছে অমরনাথকে। তিনি বলেন, ‘অনেক সময় অনেক তারকার সমাবেশ দলের জন্য ক্ষতিকর। বিশ্বকাপ এমনই একটি আসর যেখানে অতীতে পারফরম্যান্সের চেয়ে বর্তমান পারফরম্যান্সই বেশি প্রভাব বিস্তার করে।’শচীন টেন্ডুলকার বিশ্বকাপে ভারতের গুরুত্বপূর্ণ অস্ত্র হবেন বলেই মনে করেন অমরনাথ। তবে এজন্য শচীনকে তাঁর ফিটনেস ধরে রাখারও পরামর্শ দিয়েছেন তিনি। শচীন সম্পর্কে অমরনাথ বলেন, গত দুইবছর ধরে শচীন তাঁর ফর্মের সর্বোচ্চ অবস্থানে রয়েছেন। বিশ্বকাপে তিনি যদি সেই ফর্ম নিয়ে যেতে পারেন, তাহলে ভারতীয় দলই লাভবান হবে। ইউসুফ পাঠানকে নিয়ে অমরনাথের মূল্যায়নটা একটু অন্যরকম। তিনি মনে করেন, ‘ইউসুফ পিটিয়ে খেলতে পছন্দ করে। এটাই ওর খেলার ধরন। তবে ইউসুফকে তাঁর মতো খেলতে দিলে প্রতিদিনই ওর কাছ থেকে ম্যাচ জয়ী কিছু আশা করতে পারেন না। ওর ব্যর্থতাটিও মেনে নিতে হবে।’