ভারত ১৯০ রানে অলআউট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিং বিপর্যয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না ভারত। প্রথম ওয়ানডেতে ১৫৪ রানে আউট হওয়ার পর জোহানেসবার্গে চলমান দ্বিতীয় ম্যাচে ১৯০ রানে গুটিয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির দল।খেলার অষ্টম ওভারে প্রথম সাফল্যের দেখা পায় দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ১৬ রানে তোতসোবের শিকার মুরালি বিজয়। এই তোতসোবের বিষেই শেষ পর্যন্ত নীল হতে হয়েছে সফরকারীদের। যার পরিণতি, ৪৭.২ ওভারে ভারত অলআউট!ভারতের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন যুবরাজ সিং। এ ছাড়া অধিনায়ক ধোনি ৩৮, শচীন টেন্ডুলকার ২৪ ও বিরাট কোহলি ২২ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি উইকেট তুলে তোতসোবে। স্টেইন ও মরকেল নেন দুটি করে উইকেট। ক্রিকইনফো।