প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ম্যাচেও সান্ত্বনা খুঁজে পেল না নিউজিল্যান্ড। সিরিজটা ৫-০-তেই হারতে হলো ভেট্টোরির দলকে। নিজেদের ওয়ানডে ইতিহাসে মাত্রই দ্বিতীয়বার ৫-০ ব্যবধানে জিতল ভারত। এর আগে ২০০৮-০৯ সিরিজে একই ব্যবধানে তারা হারিয়েছিল ইংল্যান্ডকে। ওই সিরিজটা আসলে ছিল সাত ম্যাচের। মুম্বাইয়ের বোমা হামলার কারণে সিরিজের দৈর্ঘ্য কমে যায়। ভারতের কাছেই ৪-০ ব্যবধানে ধবল ধোলাইয়ের শিকার হয়েছিল নিউজিল্যান্ড, সেটা ১৯৮৮-৮৯ মৌসুমের ঘটনা। ৩-০ ব্যবধানে ভারত সিরিজ জিতেছে দুবার। ১৯৮২-৮৩ মৌসুমে শ্রীলঙ্কা আর ১৯৯২-৯৩ মৌসুমে জিম্বাবুয়ের বিপক্ষে। ১৯৮৩-৮৪ মৌসুমে পাকিস্তানকে একবার ২-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। এই ব্যবধানে আরও দুবার সিরিজ জিতেছে ভারত, ১৯৯০ সালে ইংল্যান্ড এবং ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে। সব মিলে এই আটবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে ভারত।