ভারত ৬০, পাকিস্তান ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সেরা ম্যাচটির মঞ্চ প্রস্তুত। সবাই রোমাঞ্চিত—ভারতে শত কোটি আর সীমান্তের ওপারে ১৭ কোটি।তিন দিন পাকিস্তানে কাটিয়ে পরশু আবার ভারতে ফিরেছি। চোখে না দেখলে পাকিস্তানে মানুষের উন্মাদনাটা বিশ্বাস হবে না। গত এক বছরের জীবনের যাবতীয় দুর্দশা মানুষ ভুলে গেছে। আগের কোনো ভারত-পাকিস্তান ম্যাচে এত উন্মাদনা দেখিনি আমি। বিমানবন্দর, হোটেল, রাস্তা, গাড়ি—সবখানেই খেলা দেখবে মানুষ।মাঠেও উত্তেজনা থাকবে। কারণ, দুই দেশের প্রধানমন্ত্রী থাকবেন। তাই দুই দলের প্রতিই আমার পরামর্শ—চাপ নয়, এটিকে প্রেরণা হিসেবে নাও। মনে রেখো, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতাই উপভোগ করবেন।আমার শুধু আশা, মানুষ যেন এটিকে ক্রিকেট ম্যাচ হিসেবেই নেয়। কেউ জিতবে, কেউ হারবে। আসল কথা, হার-জিত ভুলে খেলা উপভোগ করতে হবে। অনেকে বলেছে, এই ম্যাচটি নিয়ে মানুষের আগ্রহ ১৯৮০ সালে শারজার প্রতিদ্বন্দ্বিতার মতো কি না। বিশ্বকাপের সেমিফাইনালের সঙ্গে শারজার ওই খেলার তুলনাই চলে না।একটা ব্যাপারে নিশ্চিত, ঘড়িতে দুটো বাজলেই দুই দলই তাদের আসল কাজে মনোযোগ দেবে। বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে ভারতের রেকর্ড অনেক ভালো। তবে ম্যাচ শুরু হলে পরিসংখ্যান আর ইতিহাস মাথায় থাকবে না। এটি নতুন দিন, নতুন চাপ আর নতুন মাঠ।সম্ভাবনায় আমি ভারতকে ৬০-৪০-এ এগিয়ে রাখব। ভারতের ব্যাটিং ভালো, পাকিস্তানের বোলিং। দিনশেষে সমানে সমান। আশা করি, শিশিরের ব্যাপারটি থাকবে না। পাঞ্জাবে সব সময়ই শিশির প্রভাবক হয়। এবার এমন হোক চাইব না। এমন একটি ম্যাচের ফল টসে কেন নির্ধারিত হবে?লড়াই হবে হাড্ডাহাড্ডি। ভারত-পাকিস্তান ১০০টি ম্যাচ যদি আমি খেলে থাকি, এর ৯৮টিই ছিল হাড্ডাহাড্ডি।ধোনির কথাটা ভালো লেগেছে আমার—মাঠে নামো এবং উপভোগ করো, স্বাভাবিক খেলাটা খেলো। পাকিস্তানের ওপর চাপ কম, কারণ সংবাদমাধ্যমের আলোয় নেই। ভারতই বেশি চাপে। ওদের পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী—সবাই চাইবে ওরা জিতুক। তবে জিতবে এদিনের সেরা দলটিই।