ভারত ‘হোয়াইটওয়াশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার, হার, হার, হার! ইংল্যান্ড সফরে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রতিটিতে হেরে ‘হোয়াইটওয়াশের’ লজ্জায় ডুবল মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দল।৪-০! সিরিজের এমন ফল ঠেকাতে পারেনি ভারত। ধোনিরা ঠেকাতে পারেননি ইনিংস ব্যবধানে হারের লজ্জাও। শেষ দিনে এসে যথাসাধ্য লড়লেন শচীন টেন্ডুলকার ও অমিত মিশ্র। কিন্তু বাকিদের ব্যর্থতায় ওভাল টেস্টে ভারতীয়দের কপালে জুটল ইনিংস ও ৮ রানের হার।ভারতীয় দলের ভক্তদের জন্য দুঃসংবাদ আরও আছে। এ সিরিজেই টেস্টের শীর্ষস্থান হারাতে হয়েছে। হোয়াইটওয়াশ হওয়ার পর দ্বিতীয় স্থানটাও ধরে রাখতে পারল না ভারতীয় দল, ধোনিরা নেমে গেছেন তিন নম্বরে!ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫৯১/৬ ডিক্লেয়ারবেল ২৩৫, পিটারসেন ১৭৫ভারত প্রথম ইনিংস: ৩০০দ্রাবিড় ১৪৬*ভারত দ্বিতীয় ইনিংস: ২৮৩শচীন ৯১, অমিত ৮৪ম্যাচ-সেরা: ইয়ান বেলসিরিজ-সেরা: স্টুয়ার্ট ব্রড ও রাহুল দ্রাবিড়