ভারতই জিতল শিরোপা
অধিনায়ক মিতালি রাজ ও দলের অন্যতম সেরা ক্রিকেটার ঝুলন গোস্বামী চোটের কারণে খেলতে পারেনি ফাইনালে। তার পরও পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত।প্রথম ইনিংস শেষে কিন্তু শিরোপার স্বপ্নই দেখছিল পাকিস্তান। অধিনায়ক সানা মির (৪/১৩) ও বিসমাহ মারুফের (২/১৪) লেগ ব্রেক আর মরিয়াম হাসানের মিডিয়াম পেসে (২/৮) ভারত গুটিয়ে যায় ৮১ রানেই। সর্বোচ্চ ২৫ তিনে নামা পুনম রাউতের, দুই অঙ্ক ছুঁয়েছেন আর কেবল কালকের অধিনায়ক হারমানপ্রিত কাউর (২০)ও রিমা মালহোত্রা (১৮)। রান তাড়ায় পাকিস্তান এগিয়ে যাচ্ছিল ভালোই। নয় ওভার শেষে রান ছিল এক উইকেটে ৩১। এরপরই ধস, ১৭ রানের মধ্যে নেই সাত উইকেট! সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি, শেষ ওভারের প্রথম বলে অলআউট ৬৩ রানে। সর্বোচ্চ রানের পর একটি দারুণ ক্যাচ নিয়ে ও রান আউট করে ম্যাচ-সেরা পুনম। ১১৩ রান করে ও পাঁচ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা বিসমাহ মারুফ। ওয়েবসাইট।