ভারতকে ওয়ার্নের সবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে সফরে গিয়ে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ—ভারতকে নানাজনে টিপ্পনি কেটে নানা রকম উপদেশ দেবে, এটা জানা কথাই। শেন ওয়ার্নের পরামর্শটাকে অবশ্য ইতিবাচকভাবেই নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সিরিজ জুড়ে ভারতীয়দের দুর্বলতা দেখে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার বলছেন, ভারতের উচিত দীর্ঘ পরিসরের ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া। ওয়ানডে, টি-টোয়েন্টির মতো টেস্ট ক্রিকেটের প্রতি সমান মনোযোগ দেওয়ার পরামর্শ তাঁর। চার টেস্টের সিরিজের একটি ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি ভারত। ওয়ার্নের বিশ্বাস, ভারতের অধিকাংশ ব্যাটসম্যানের শর্ট বলে দুর্বলতাই এর মূল কারণ। ওয়েবসাইট।