ভারতকে জেতালেন যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল হাতে ৩ উইকেট। ব্যাট হাতে ৩ ছক্কায় ৩৮। দুটোই এমন সময়ে, যখন ম্যাচের লাগাম প্রতিপক্ষের হাতে। মৃত্যুঞ্জয়ী যুবরাজ সিংই কাল হারিয়ে দিলেন ইংল্যান্ডকে। পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক ম্যাচ ৫ উইকেটে জিতে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ভারত। দুঃসময়ের এই প্রহরে একটা টি-টোয়েন্টি জয়ই কতটা স্বস্তির, বুঝিয়ে দিয়েছে জয়ের পর ভারতীয়দের উল্লাস। যুবরাজের হাতে যখন বল তুলে দিলেন ধোনি, টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড তখন ছুটছে বড় রানের দিকে। মাইকেল লাম্বকে (১) শুরুতে হারালেও অ্যালেক্স হেলস ও লুক রাইট পাল্টা আক্রমণে দিশেহারা করে ছাড়েন ভারতীয় বোলারদের। প্রথম ৮ ওভারেই ছয়জন বোলার ব্যবহার করেন ধোনি। তবে দৃশ্যপট পাল্টে দেন ৭ নম্বরে বোলিংয়ে আসা যুবরাজ (৩/১৯)। ৪২ বলে ৬৮ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন রাইটকে (২১ বলে ৩২) ফিরিয়ে। এরপর এক ওভারেই ফেরান হেলস (৩৫ বলে ৫৬) ও ভারপ্রাপ্ত অধিনায়ক এউইন মরগানকে (৫)। রানের গতিও যায় থমকে। ১০ ওভার শেষে ছিল ১ উইকেটে ৮৯, পরের ৭ ওভারে রান আসে মাত্র ৩৪। সামিত প্যাটেল (২৪) ও বাটলার (২১ বলে ৩৩*) ইংল্যান্ডকে এনে দেন ১৫৭। রাহানে (১৯) ও গম্ভীরের (১৬) উদ্বোধনী জুটিতে ৪ ওভারেই ৪২ করে ফেলে ভারত। টিম ব্রেসনান এক ওভারেই ফেরান দুজনকে, এর পরই যুবরাজের ২১ বলে ৩৮ রানের ইনিংস। পরে রায়না (২৬), ধোনিরা (২৪*) ভারতকে লক্ষ্যে পৌঁছান ১৩ বল আগেই। ওয়েবসাইট।