ভারতকে টপকানোর সুযোগ শ্রীলঙ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান দ্বিতীয়। ঠিক পরের অবস্থান শ্রীলঙ্কার। তবে ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানটি দখলের সুযোগ এসেছে শ্রীলঙ্কার সামনে। আর এই কৃতিত্ব অর্জন করতে হলে আসন্ন ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে হবে শ্রীলঙ্কাকে।অবশ্য পরশু মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শুধু জয় পেলেই শ্রীলঙ্কার চলবে না। জয়ের ব্যবধান হতে হবে ৪-১ বা এর চেয়ে ভালো।এই মুহূর্তে দুই দলের ব্যবধান খুবই নগণ্য। শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ১১৮, আর ভারতের ১১৯। আসছে সিরিজে ৩-২ ব্যবধানে শ্রীলঙ্কা জয় পেলে দলটির রেটিং পয়েন্ট হবে ১১৯। তবে দশমিক ভগ্নাংশের হিসাবে পেছনেই পড়ে থাকতে হবে লঙ্কানদের। ওয়েবসাইট।