ভারতকে ট্রেমলেটের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইংল্যান্ড ভারতে খেলতে গিয়ে কখনোই কোনো সুবিধা পায়নি। বরং আমাদের বারবার স্পিনিং উইকেটে খেলতে হয়েছে। তাই ভারতের আসন্ন ইংল্যান্ড সফরেও তাদের সঙ্গে একই ধরনের কিছু করতে হবে।’ সাম্প্রতিক সময়ে আলোচিত ইংলিশ বোলার ক্রিস ট্রেমলেট ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের কন্ডিশন নিয়ে এমনই মন্তব্য করেছেন।‘নিজেদের সুবিধামতো উইকেট তৈরি করা স্বাগতিক দেশের অধিকার। তাই আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজে এমন উইকেট তৈরি করতে হবে, যা থেকে ইংল্যান্ড পূর্ণ সুবিধা ভোগ করতে পারে।’ ট্রেমলেটের ভাষ্য।ভারতের ইংল্যান্ড সফর নিয়ে নিজেদের ইতিমধ্যেই তাতিয়ে তুলছেন ইংলিশ খেলোয়াড়েরা। ট্রেমলেটের মন্তব্যগুলো তেমন কিছুরই নির্দেশ করে। সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্য পেয়ে আত্মবিশ্বাসের মাত্রা অনেকটাই উঁচুতে ইংলিশদের। ইংলিশ কন্ডিশনে উপমহাদেশীয় ব্যাটসম্যানদের চিরন্তনী দুর্বলতাও সেই আত্মবিশ্বাসে রসদ জোগাচ্ছে।ক্রিস ট্রেমলেটকে আসন্ন ইংল্যান্ড সফরে আলাদা ভাবনাতে রাখতেই হবে। কারণ, তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স। অসাধারণ ফর্মে থাকা এ দীর্ঘদেহী বোলার এক হাতেই শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছেন। কেউ কেউ তো সাবেক ক্যারিবীয় পেসার জোয়েল গার্নারের সঙ্গেও তুলনায় আনতে চাচ্ছেন ট্রেমলেটকে। সেই ট্রেমলেটও মুখিয়ে রয়েছেন ভারতকে নিজেদের মাঠে মোকাবিলা করার জন্য। তাঁর মতে, ‘রোজবোলের যে উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড সাফল্য পেয়েছে, সেই উইকেটই টেস্ট ম্যাচের জন্য উপযুক্ত। কারণ, ওই উইকেটে বোলাররা যেমন সাফল্য তুলে নিয়েছে, ঠিক তেমনি ইয়ান বেল ও কুমার সাঙ্গাকারার মতো ভালো ব্যাটসম্যানরাও রান পেয়েছেন। তাই এমন উইকেটেই ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচগুলো হওয়া উচিত।’ভারত ইংল্যান্ডের বিপক্ষে আর কয়দিন পরেই টেস্ট লড়াইয়ে নামবে। টেস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লর্ডস, ওভাল, এজবাস্টন ও ট্রেন্টব্রিজে। ওয়েবসাইট।