ভারতকে ডি ভিলিয়ার্সের খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটীয় শক্তি, র্যাঙ্কিংয়ে অবস্থান—সব মিলিয়ে বর্তমান সময়ের সবচেয়ে প্রতীক্ষিত সিরিজ। অথচ সিরিজ শুরুর আগের আবহে কেমন একটা ম্যাড়মেড়ে ভাব! ভাগে ভাগে ভারতের ক্রিকেটাররা আগেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছেন, ভারতীয় মিডিয়া সিরিজটাকে বলছে ‘শেষ সীমান্ত’, সবই ঠিক আছে। কিন্তু কথার বারুদ ছাড়া কি আর লড়াই জমে! অবশেষে মনস্তাত্ত্বিক লড়াই আর কথার যুদ্ধের সূচনা শুরু করে দিল স্বাগতিকেরাই, শুরু করে দিলেন দলের অন্যতম ব্যাটিং-স্তম্ভ এবি ডি ভিলিয়ার্স ও কোচ কোরি ফন জিল।আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত পরিষ্কার ব্যবধানেই শীর্ষে। কিন্তু এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে পারল না যে দল, তারা আবার সেরা দল হয় কী করে! ডি ভিলিয়ার্স বলে দিলেন, এবারও ব্যর্থ হলে প্রশ্ন উঠে যাবে ভারতের শীর্ষস্থান নিয়ে, ‘সবারই এটা মোটামুটি জানা এবং পরিসংখ্যানেও প্রমাণিত, ভারতের ব্যাটসম্যানরা দেশের মাটিতেই বেশি ভালো খেলে। এই সিরিজটা হবে তাদের জন্য বড় একটা পরীক্ষা। দক্ষিণ আফ্রিকায় নড়বড়ে, এই ছাপটা তাদের গায়ে সব সময়ই আছে। এবারও যদি ভারত এখানে ব্যর্থ হয়, তাহলে তাদের র্যাঙ্কিং নিয়েই প্রশ্ন উঠে যাবে।’র্যাঙ্কিংয়ে ১৩ রেটিং পয়েন্ট পেছনে থাকলেও ভারতকে নিজেদের ওপরে মানতে আপত্তি থাকতেই পারে দক্ষিণ আফ্রিকানদের। দক্ষিণ আফ্রিকায় তো বটেই, ভারতের এই দল সিরিজ জিততে পারেননি অস্ট্রেলিয়াতেও, যেটা পেরেছেন ডি ভিলিয়ার্সরা। ভারতকে তাই এবার একহাত দেখে নিতে চায় দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স সবচেয়ে বড় বাধা হিসেবে মানছেন শচীন টেন্ডুলকার ও গ্যারি কারস্টেনকে। তবে ভরসা রাখছেন নিজেদের পেস-শক্তির ওপর, ‘শচীন খেলাটার কিংবদন্তি এবং এটাই হয়তো এ দেশে তার শেষ সিরিজ। মাঠে তার পাশে থাকতে আমাদের ভালো লাগবে, তবে আশা করব সে বেশি সেঞ্চুরি করতে পারবে না। এ দেশের কন্ডিশনটা কারস্টেনের ভালোই জানা আছে। তবে আমাদের কন্ডিশনে ডেল স্টেইন ও মরনে মরকেলকে সামলানো সহজ হবে না ভারতের।’২০০৯ আইপিএল ও ২০১০ চ্যাম্পিয়নস লিগে দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতাকে এবার কাজে লাগাতে চায় ভারত। তবে ভারতীয়দের এই সুবিধাটা ভুলে যেতে বলেছেন ফন জিল, ‘আইপিএল-চ্যাম্পিয়নস লিগে খেলার অভিজ্ঞতা খুব একটা কাজে দেবে না। কারণ ওই সময় উইকেট ছিল অনেক ধীরগতির, এবার পেস-বাউন্স বেশি থাকবে। আমার তাই মনে হয় না বাড়তি কোনো সুবিধা ভারত পাবে।’ আইপিএল হয়েছে এপ্রিল-মে মাসে আর চ্যাম্পিয়নস লিগ সেপ্টেম্বর-অক্টোবরে, যখন ঐতিহ্যগতভাবেই দক্ষিণ আফ্রিকা উইকেট একটু ধীরগতির থাকে। ডিসেম্বর-জানুয়ারিতে পেস-বাউন্স থাকে সবচেয়ে বেশি।’ ওয়েবসাইট।