ভারতকে ফলোঅন করায়নি অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ পেয়েও ভারতকে ফলোঅন করায়নি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৬০৪ রানের জবাবে বিরাট কোহলির সেঞ্চুরি সত্ত্বেও ভারতের ইনিংস শেষ হয়েছে ২৭২ রানে। ভারতকে অলআউট করে অস্ট্রেলিয়া এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে।২ উইকেটে ৬১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দিনের প্রথমভাগেই নিয়মিত বিরতিতে ফিরে যান শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর ও ভিভিএস লক্ষণ। কোহলি ঋদ্ধিমান সাহাকে সঙ্গে নিয়ে বিপর্যয়কর পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু করেন। ভারতের ব্যর্থ ব্যাটিং লাইনআপে কোহলি ছিলেন সত্যিই ব্যতিক্রম। তাঁর ব্যাট থেকে আসে ১০৭ রানের একটি ঝকঝকে ইনিংস। ঋদ্ধিমান সাহার সংগ্রহ ছিল ৩৫ রান। শেষদিকে ইশান্ত শর্মা ১৬ রান করলেও অশ্বিন, জহির খান ফিরে যান খুব তাড়াতাড়িই। শেষ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন বিরাট কোহলি।অস্ট্রেলিয়ার পক্ষে পিটার সিডল ৪৯ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। এছাড়া বেন হিলফেনহাস ৩ এবং হ্যারিস ও লিওন ১টি করে উইকেট নিজেদের ঝুলিতে ভরেন। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে। এই মুহূর্তে ভারতের চেয়ে অস্ট্রেলিয়ার অগ্রগামীতা ৩৮২ রানে। আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান ও শন মার্শ। ওয়ার্নার ও কাওয়ান দু’জনই আউট হয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের বলে। নিজের ফর্মহীনতার চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শণ করে শন মার্শ শূন্য রানেই বিদায় নিয়েছেন জহির খানের বলে।