ভারতকে বাঁচালেন হরভজন-লক্ষ্মণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দিনের খেলা শেষেই ভারতের হার দেখতে পাচ্ছিলেন অনেকে। ক্রিস মার্টিন ঝড়ে মাত্র ৮২ রানে ভারতের ছয় উইকেট চলে যাওয়ায় এমন চিত্রই তো স্বাভাবিক! ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায়, ‘নাটকীয়’ কিছু না ঘটলে আহমেদাবাদ টেস্টে ভারতের হার যেন সময়ের ব্যাপার। তবে এই নাটকীয় কাণ্ডটাই করে দেখিয়ে ভারতকে ড্র এনে দিয়েছেন হরভজন সিং ও লক্ষ্মণ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হেঁকেছেন হরভজন। মাত্র নয় রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন লক্ষ্মণ।লক্ষ্মণ ৩৪ ও হরভজন ১২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। নিউজিল্যান্ডকে হতাশায় ডুবিয়েছেন দুজনই। তাঁদের ১৬৩ রানের জুটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আগের দিনে প্রথম ছয়টি উইকেট নিতে কিউই বোলাররা খরচ করেছেন মাত্র ৬৫ রান। অথচ সপ্তম উইকেটের দেখা পেতে ২২৮ রান পর্যন্ত অপেক্ষা করতে হয় নিউজিল্যান্ডকে! মাত্র নয় রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন লক্ষ্মণ। তবে হরভজন তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। টেইলরের শিকারে পরিণত হওয়ার আগে তিনি দলীয় সংগ্রহে যোগ করেছেন ১১৫ রান। এ দুজনের ব্যাটের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ২৬৬ রান করে ভারত।জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ২৯৫ রান। কিন্তু ততক্ষণে ম্যাচ শেষের দিকে। শেষ দিনের খেলা শেষ হওয়ার সময় ১০ ওভারে এক উইকেট হারিয়ে ২২ রান তুলে সফরকারীরা। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন হরভজন সিং।—ক্রিকইনফো।