ভারতকে ভনের তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাটিতে খেলছে ভারতের একটি দল, অথচ দলে নেই কোনো স্পিনার! অভাবনীয় এ ব্যাপারটিই হতে যাচ্ছে। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচের জন্য ১৪ সদস্যের ভারতীয় ‘এ’ দলে রাখা হয়নি একজন স্পিনারকেও। আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি। তবে কারণটা বুঝতে সমস্যা হওয়ার কথা নয় কারও। টেস্ট সিরিজের আগে ইংলিশদের ভারতীয় স্পিনের স্বাদ না দিতেই এ ব্যবস্থা।এতে বেজায় চটেছেন মাইকেল ভন। সাবেক ইংলিশ অধিনায়কের মতে, এটা কোনো রকম ক্রিকেট-শিষ্টাচারে পড়ে না, ‘খেলাটা কি এখন এই পর্যায়ে নেমে এসেছে! এটা মোটেও ক্রিকেটের চেতনার সঙ্গে যায় না। নিজ দেশের শক্তি অনুযায়ী উইকেট বানানোই তো যথেষ্ট। ভারতের কৌশল খুবই দুঃখজনক। ঘরের মাঠে সুবিধা আদায়কে অন্য একটা পর্যায়ে নিয়ে গেল এ ঘটনা। অন্যরাও হয়তো এখন এটাকে অনুসরণ করবে!’ ওয়েবসাইট।