ভারতকে ভেন্যু করতে চায় পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা ‘না’ করে দিয়েছে। এ বছরের শেষের দিকে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়। পাকিস্তান এবার বাধ্য দিয়ে ভারতকে ‘নিরপেক্ষ’ ভেন্যু করার চিন্তাভাবনা করছে।খবরটা গণমাধ্যমের নিছক গুঞ্জন নয়। এমনটাই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ। ভারতীয় ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে আগামী রোববার আইপিএলের ফাইনাল দেখতে ভারতের যাবেন তিনি। সেখানেই আশরাফ দিতে পারেন প্রস্তাবটা। তবে ভারতীয় বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনার মূল বিষয়বস্তু ২০০৮ সাল থেকে বন্ধ থাকা দ্বিপক্ষীয় সিরিজ ফিরিয়ে আনা। ভারত নিরপেক্ষ ভেন্যু হওয়ার প্রস্তাবে রাজি না হলে মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে ভেন্যু করার চেষ্টা করবে পিসিবি।ভারতকে নিরপেক্ষ ভেন্যু হওয়ার প্রস্তাব দেওয়ার ইঙ্গিত দিয়ে আশরাফ ক্রিকইফোকে বলেছেন, ‘ধারণাটা খারাপ নয়। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মূল প্রস্তাব হবে দ্বিপক্ষীয় সিরিজ ফিরিয়ে আনা। সিরিজ আয়োজনের জন্য আরও তিনটি বিকল্প আমাদের হাতে রয়েছে।’২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয়, আতঙ্কে দেশে তড়িঘড়ি করে ফিরে যায় শ্রীলঙ্কা। এর পর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট-খেলুড়ে দেশগুলো।পাকিস্তানের বেশির ভাগ হোম সিরিজ আয়োজন করে থাকে সংযুক্ত আরব আমিরাত। তবে গরম আবহাওয়ার কারণে সেখানে খেলা বেশ কঠিন। আশরাফ অবশ্য আমিরাতে সিরিজ আয়োজনের সম্ভাবনা এখনো উড়িয়ে দেননি। তিনি বলেছেন, ‘মূলত রমজান মাস ও গরম আবহাওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ আয়োজনে আগ্রহী নই আমরা। তবে দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করা চিন্তা-ভাবনা আমরা করতেই পারি।’