ভারতকে হোয়াইটওয়াশ করা সম্ভব: সোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ জয়ের প্রত্যাশা থেকে হোয়াইটওয়াশের স্বপ্ন। চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০-তে এগিয়ে ইংল্যান্ড। এ সুবাদে ক্রিকেটারদের আত্মবিশ্বাসের পারদও ওপরে উঠে গেছে। বাড়তি আত্মবিশ্বাস থেকেই ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান বলেছেন, টেস্টের এক নম্বর দল ভারতকে হোয়াইটওয়াশ করা সম্ভব।‘আমি মনে করি, ৪-০-তে সিরিজ জয় সম্ভব। অনেক কিছুই আমাদের অনুকূলে। আমরাই একমাত্র দল, যারা ভারতকে হোয়াইটওয়াশ করতে পারে’—যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেছেন সোয়ান।প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড অসাধারণ খেলেছে। কিন্তু দলীয় সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে নিজের সামর্থ্যের ঝলক দেখাতে পারেননি সোয়ান। নিজের ব্যর্থতার প্রশ্ন আসতেই এই স্পিনারের জবাব, ব্যর্থতার কারণ দাঁড় করানো খুবই সহজ। হাতে আঘাত পেয়েছিলাম বলেই ভালো করতে পারিনি। তৃতীয় টেস্টের অপেক্ষায় আছি। আশা করছি, আসছে টেস্টের পিচ স্পিন সহায়ক হবে। ওয়েবসাইট।